জনপ্রিয়
কোর্সসমূহ

আরবীভাষা শেখার জন্য আমি রেকমেন্ড করছি আবদুল্লাহ আল মাসউদ এর নূরুল কুরআন একাডেমিকে। তিনি অত্যন্ত দক্ষ ও যোগ্য মানুষ। তার মাধ্যমেও আপনি আল-কুরআনের ভাষা আরবী শিখতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ
চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন
৩০ নং পারা হিফজ কোর্সে
ভর্তি চলছে!
আমাদের
শিক্ষার্থীরা
কী বলছেন
।
সাম্প্রতিক
কোর্সসমূহ।
আমাদের
অভিজ্ঞ
শিক্ষকবৃন্দ
পর্যায়ক্রমে শিখুন, পূর্ণাঙ্গভাবে গড়ে উঠুন
দ্বীনী শিক্ষা অর্জনে ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে জ্ঞানটি সবচেয়ে বেশি প্রয়োজন, তা আগে অর্জন করা; এরপর ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলো শেখাই একজন শিক্ষার্থীর জন্য সর্বোত্তম পদ্ধতি। এই ধারাবাহিক শিক্ষাযাত্রাকে সহজ ও কার্যকর করতে আমরা একটি সুসংগঠিত শিক্ষাপথ সাজিয়েছি। এই ধারাক্রম অনুসরণ করে এগিয়ে যান।

স্টেপ - ০১
শুদ্ধভাবে কুরআন পড়া শিখুন
আরবি হরফ, হরকত, শব্দ ও আয়াত পড়ার নিয়ম শেখার মাধ্যমে কুরআন তিলাওয়াতের প্রাথমিক ভিত্তি তৈরি করুন। যারা কুরআন পড়তে পারেন না, তাদের উচিত কুরআন তিলাওয়াত শেখা দিয়ে দ্বীনের জ্ঞান অর্জনের সূচনা করা। এর জন্য বেছে নিতে পারেন আমাদের ৪ মাসের তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি।


স্টেপ - ০২
তিলাওয়াত শুদ্ধ ও সুন্দর করুন
কুরআন তিলাওয়াত করতে পারার পরেও অনেক সময় মাখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ ইত্যাদি প্রয়োজনীয় তাজবিদে ভুল থেকে যায় এবং রিডিং পড়ায় গতিশীলতা থাকে না। কুরআন পড়া শেখার পর তিলাওয়াতের ভুলগুলো সংশোধন করুন এবং অনুশীলনের মাধ্যমে শুদ্ধ ও সাবলীলভাবে তিলাওয়াত করা জানুন। এর জন্য আমাদের ২ মাসের কুরআন সহীহকরণ কোর্স-টি করতে পারেন।


স্টেপ - ০৩
সাধ্যানুপাতে কুরআন হিফজ করুন
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত আমলী সূরাগুলো বা ৩০ নং পারাটা হলেও। কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। আমাদের একাডেমিতে অভিজ্ঞ হাফেজ-হাফেজার কাছে আপনার পছন্দ মত সময়ে হিফজ করতে পারবেন।


স্টেপ - ০৪
কুরআনের অর্থ বুঝতে আরবীভাষা শিখুন
কুরআন শুধু তিলাওয়াত করার কিতাব নয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বার্তা-গ্রন্থ। কুরআনে গচ্ছিত আল্লাহর বার্তাগুলো বুঝার জন্য আরবীভাষা শিখে নিন। এতে আপনি তিলাওয়াত করে যেমন মজা পাবেন, তেমনি নামাজেও আগ্রহ বৃদ্ধি পাবে। এছাড়া দৈনন্দিন জীবনের পঠিত দুআ-দরুদের অর্থও বুঝতে পারবেন। এর জন্য রয়েছে আমাদের আরবীভাষা শিক্ষা কোর্স। কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ।

স্টেপ - ০৩


স্টেপ - ০৫
আকিদার জরুরি বিষয়গুলো জানুন
আকীদা বিশুদ্ধ করা একজন মুসলিমের জন্য অপরিহার্য। আকিদার বিষয়গুলো অনেক বিস্তৃত হলেও একেবারে মৌলিক বিষয়গুলো খুব বেশি নয়। প্রতিজিন মুসলিমের জন্য আকিদার যেসব মৌলিক বিষয় জানা অতীব জরুরি, সেগুলো নিয়েই সাজানো হয়েছে আমাদের ব্যাসিক আকিদা কোর্স- টি।


স্টেপ - ০৬
দৈনন্দিন জীবনের মাসআলা শিখুন
দৈনন্দিন জীবনের মাসআলা-মাসায়েল জানা খুবই জরুরি বিষয়। একেবারে পাক-নাপাকের মাসআলা থেকে শুরু করে নামাজ-রোজা-হজ-যাকাত ও লেনদেন, হারাম-হালাল ইত্যাদি বিষয়েড় বিধি-বিধান জানা একজন মুসলিমের জন্য অপরিহার্য। এর জন্য রয়েছে আমাদের একাধিক কোর্স।

নূরুল কুরআন একাডেমিতে
আপনি যা পাচ্ছেন

নির্ভরযোগ্য কোর্স কনটেন্ট
আমাদের সব কোর্স তৈরি করা হয়েছে বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা, যারা নিজের ক্ষেত্রের অভিজ্ঞ এবং দক্ষ।

লাইভ ও রেকর্ডেড ক্লাস
লাইভ প রেকর্ডেড দুই ধরনের বিভিন্ন কোর্স আছে আমাদের একাডেমিতে।

ফ্লেক্সিবল সময়সূচি
আপনার ব্যস্ততার সাথে খাপ খাইয়ে যেকোনো সময় পড়াশোনা করার সুবিধা।

সার্বক্ষণিক সাপোর্ট
শিক্ষার্থীদের যে কোন সমস্যায় রয়েছে সার্বক্ষণিক সাপোর্ট।

স্মার্ট টেকনোলজি, সহজ ব্যবহার
মোবাইল ও কম্পিউটার যেকোনো ডিভাইস থেকে ঝামেলামুক্ত ও স্মুথ লার্নিংয়ের নিশ্চয়তা।

ধারাবাহিকভাবে দ্বীন শিক্ষা
ইসলামের বিভিন্ন বিষয় ধারাবাহিকভাবে শিক্ষাগ্রহণের চমৎকার আয়োজন।















-এর-(1)-featured.jpg)









